• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে পৌর জামায়াতের ৭নং ওয়ার্ড এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাচোলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: ৪ চিকিৎসক অনুপস্থিত, বিভাগীয় ব্যবস্থার হুঁশিয়ারি ‎ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসায় দৃষ্টি ফিরে পাচ্ছেন ২২ জন ‎ গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল ঘোড়াশাল পলাশ সার কারখানার উৎপাদন চাঁপাইনবাবগঞ্জে ২ টাকায় ইফতার: শহীদ জিয়ার আদর্শে এক অনন্য মানবিক আয়োজন জয়পুরহাটে জমে উঠেছে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা ঝিনাইদহে ছেলে ছাত্রলীগ করায় ত্যাজ্য করলেন বাবা। ঝিনাইদহে পুঁইশাকের ফল ‘মেচড়ী’ চাষে কৃষকদের স্বপ্নপূরণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকটের শঙ্কা

নাগরপুরে জেল হত্যা দিবস পালিত

Reporter Name / ৫১৪ Time View
Update : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ । আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা ‘সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয় এই দিনে।

সেখানে জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক, মোঃ কুদরত আলী, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দল, মোঃ খোরশেদ আলম বাবুল, এাণ ও সমাজকল্যান সম্পাদক, মোঃ উজ্জল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক, বি এম এম জহিরুল আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ কহিনুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক, দেলোয়ার আহমেদ এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, মোঃ ফরিদুজ্জামান ফরিদ সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সদস্যবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category