• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১১ নভেম্বর সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন বললেন প্রিন্স কামরান মহব্বত

Reporter Name / ৪৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

তারিখঃ ৪ নভেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ৮ টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ২য় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবহিকতায় গলাচিপা সদর ইউনিয়নে “১১ নভেম্বর সারাদিন, জাহাঙ্গীর হোসেন টুটুর নৌকা মার্কায় ভোট দিন” বললেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রিন্স কামরান মহব্বত। বুধবার (৩ নভেম্বর) রাত আটটায় বোয়ালিয়ার এক পথসভায় তিনি জনসাধরণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে এ আহবান জানান। আগামী ১১ নভেম্বর নির্বাচনে আমরা যেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারি। জাহাঙ্গীর হোসেন টুটুকে নির্বাচিত করতে পারি সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা, নিষ্ঠা, নৈতিকতা ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে দলকে। শক্তিশালী করতে হবে শেখ হাসিনার হাতকে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন টুটুকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গলাচিপা সদর ইউনিয়ন হবে উপজেলার রোল মডেল। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র, দিনমজুর বান্ধব সরকার। দিন রাত মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আপনারা ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কায় ভোট দিবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন টুটু, সাধারণ সম্পাদক আ. সালাম তালুকদার প্রমুখ।

০১৭২৪১৪০৩৩৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca