মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (মুক্তারপুর ডাঙ্গাপাড়া) এলাকায় ইউপি সদস্য হিসেবে একই ওয়ার্ডে বাবা ও ছেলের মনোনয়নপত্র জমা পড়ায় ব্যাপক আলোচনা সমালচনা চলছে।
নির্বাচন অফিস সুত্রে জানাযায়, খয়েবাড়ী ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জাকারিয়া জাকির ও তার ছেলে রেজওয়ান সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নের বৈধ্যতা দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক খয়েরবাড়ী মুক্তারপুর গ্রামের বাসিন্দা জানান, জাকারিয়া জাকিরের বিরুদ্ধে মাদক,ছিন্তাই,জাল টাকা, প্রতারনা ও হত্যার মামলা চলমান থাকায় তার মনোনয়ন বাতিলের আশংকা থাকায় তার স্থলে তার ছেলেকে দিয়ে এলাকায় নির্বাচন করাবেন বলেই তার ছেলেকে প্রার্থী হিসেবে দাড় করিয়েছেন। তিনি ইতিপূর্বে আলোচিত কামরু হত্যা মমলায় আড়াই বছর হাজতবাস করেছেন।
থানা সুত্রে জাকারিয়া জাকিরের পিসি/পিআর নিন্মরুপ-১। ফুলবাড়ী থানার এফ আই আর নং ৯/১৮৯,তারিখ-১০ আগস্ট ২০১৯ইং ধারা- ১৪৩/৪৪৮ /৩২৩ /৪২৭ /৩৮০ /৩৫৪ /৫০৬(২) পেনাল কোড-১৮৬০ ২। ফুলবাড়ী থানার এফ আই আর নং ১২/১৫৯ তারিখ-১৩ জুলাই ২০১৯ইং ধারা ৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৫০৬(২) পেনাল কোড-১৮৬০ । ৩। ফুলবাড়ী থানার এফ আই আর নং ৩ তারিখ-০৩ সেপ্টেম্বর ২০১৬ইং ধারা ২৫ বি এর ২ (বি)২৫-ডি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। ৪। নীলফামারী এর নীলফামারী সদর ধানার এফ আই আর নং ১৯,জিআর নং/৪৯,তারিখ-১৩ ফেব্রুয়ারী ২০১৯ইং সময় ১৬.১৫ ঘটিকায় ধারা ৩৬(১) এর ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ইং । ৫। ১।(১এলপিইউ২) দিনাজপুরের ফুলবাড়ী থানার এফআইআর নং ৫/৩১ তারিখ-১০ ফেব্রুয়ারী ২০২১ইং সময় ০০.১৫মিঃ ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০। ৬। দিনাজপুরের বিরাপুর থানার এফ আই আর নং ১৫/২৫৯,তারিখ-১৫ জুলাই ২০২১ ইং জি আর নং ২৫৯/২০২১, ১৫ জুলাই ২০২১ইং সময় বিকেল ১৬.৩০ মিনিট ঘটিকায় ধারা -৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০। ৭। দিনাজপুর এর ফুলবাড়ী থানার এফ আই আর নং ২/১৭৫,তারিখ-০২ অক্টোবর,২০২০ সময় ০০.১৫ ঘটিকায় ধারা-৩৪১/৩৭৯/৪১১ পেনাল কোড১৮৬০। এই সব মামলা গুলিতে সে এজাহার ভুক্ত নামীয় আসামী।
বাবা ও ছেলের প্রার্থীতার হবার প্রসঙ্গে জাকারিয়া জাকিরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,কৌশলগত কারনে ছেলেকে দাড়িয়ে দিয়েছি। আমি না আমার ছেলে ইলেকশনে থাকবে সেটার সিন্ধান্ত এখনও নেওয়া হয় নাই।। এখনও সময় আছে দেখি । মামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমার বিরু্েদ্ধ ৭টি মামলা ছিলো ২টি মামলা নিস্পত্তি করেছি। এখন চলমান আছে ৫টি। মামলা নির্বাচনে কোন সমস্যা তৈরী করবে না।