• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আজ শহীদ নূর হোসেন দিবস

Reporter Name / ৫৭৯ Time View
Update : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ
গণতন্ত্রকে উদ্ধার করার লক্ষ্যে যিনি বুক ও পিঠে লিখেছিলেন,”স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক” তার রক্তের আখরে লেখা নাম “গণতন্ত্র” আজ মুক্ত হয়েছে।মুক্ত বিহঙ্গের মতো আমরা গণতন্ত্রের সকল সুবিধা ভোগ করছি, গণতন্ত্রের জয়রথে বসে আমরা কি নূর হোসেনকে মনে রাখতে পেরেছি? আমারা নূর হোসেনের আত্মত্যাগকে একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা ছাড়া আর কি কিছু করতে পেরেছি? ইতিহাস থেকে যতটুকু জানা যায় নূর হোসেন খুব বেশি একটা শিক্ষিত ছিলেন না, তবে নির্দ্বিধায় বলা যায় তিনি ছিলেন স্বশিক্ষিত।গণতন্ত্রের অর্থ অনুধাবন করতে পেরেছিলেন।তিনি জীবন দিয়ে গনতন্ত্রের যে ব্যাখ্যা দিয়ে গেলেন তা আমাদের হৃদয়াঙ্গম করা উচিত বলে মনে করি। গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনের নাম চিরভাস্বর চির উজ্জ্বল নক্ষত্রের মতো স্থান করে নিবে বাংলাদেশের ইতিহাসে।
নূর হোসেন শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে সেই মিছিলে বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার সাথে কথা বলেছিলেন।আপনাদের জ্ঞাতার্থে হুবহু তুলে ধরলাম।
জননেত্রী শেখ হাসিনা বলেন, “আমরা যখন মিছিল শুরু করছিলাম তখন নূর হোসেন আমার পাশে দাঁড়িয়ে ছিল। আমি তাকে কাছে ডাকলাম এবং বললাম তার গায়ের এই লেখাগুলোর কারণে তাকে পুলিশ গুলি করবে। তখন সে তার মাথা আমার গাড়ির জানালার কাছে এনে বলল, “আপা আপনি আমাকে দোয়া করুন, আমি গণতন্ত্র রক্ষায় আমার জীবন দিতে প্রস্তুত।”
চির শ্রদ্ধায় স্মরণ করি আপনার মহান আত্মত্যাগ কে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca