• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দুই পক্ষের সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত

Reporter Name / ৪৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান

গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতলে নেওয়া হচ্ছে
কক্সবাজার সদর উপজেলায় ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় এ ঘটনা ঘটে।
নিহত আক্তারুজ্জামান পুতু (৩৫) খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন আকতারুজ্জামান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।
কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আকতারুজ্জামান মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca