• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে জাল ভোট দিবার অভিযোগ

Reporter Name / ৩৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে জাল ভোট দিবার অভিযোগ

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিার অনুষ্ঠিত হয় ২য় ধাপের রহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্টভাবেই ভোট গ্রহন চলছিল। তবে দুপুর ২টার পরে বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪ নং কক্ষে পুলিশের সহযোগিতায় জাল ভোট দেয়ার অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওবাইদুর রহমান (চশমা) এবং অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.মনিরুজ্জামান (আনারস)।

দুই স্বতন্ত্র প্রার্থী ৩৮টি ব্যালটে নৌকার শিল মারা ব্যালট দেখিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.ওবাইদুর রহমান এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়ার কথাও জানান।

বুথের দায়িত্বে থাকা এজেন্ট জরিনা বেগম এবং রুবিনা বেগম জানান, দুপুর ২টার কিছু পরে চার জন যু্বক অফিস কক্ষ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় শিল মেরে বাক্সে ঢুকানোর চেষ্টা করেন।

এসময় কিছু ব্যালট তাঁরা আটকে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বংপুর সরকারি প্রাথকিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল হক জানান,আমি অফিস কক্ষ থেকে বুথে কালি দিতে যায়। এসুযোগে কয়েকজন যুবক এসে ব্যালট নিয়ে শিল দিয়ে বাক্সে ঢুকানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন,ঘটনাটি ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এর পর পরই ঘটনাস্থলে যায় র্যাব ও বিজিবির টহল দলের সদস্যরা।

ওই কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান,ঘটনাটি আমার জানা নেই।

এবিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম জানান,আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গ রহনপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার রয়েছে ১৭৩০ জন। এখানে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca