• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

 গোমস্তাপুরে ৮ ইউপি নির্বাচন ৬ জন স্বতন্ত্র ও ২ জন আওয়ামীলীগ প্রার্থীর জয়

Reporter Name / ৮৬৬ Time View
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

 গোমস্তাপুরে ৮ ইউপি নির্বাচন ৬ জন স্বতন্ত্র ও ২ জন আওয়ামীলীগ প্রার্থীর জয়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুধুমাত্র গোমস্তাপুর ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রহনপুর, বাংগাবাড়ি, বোয়ালিয়া, পার্বতীপুর, রাধানগর, গোমস্তাপুর ইউনিয়নে দু একটি বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে রহনপুর ইউনিয়নের বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে ৪ জন যুবক জালভোট দেয়ার সময় এজেন্টরা বাধা দেয়। এক পর্যায়ে জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। তাদের কাছ থেকে নৌকার শিল মারা ২৫ টি ব্যালট উদ্ধার করা হয়। রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননার সময় বাইরে অপেক্ষমান আনারস প্রতিকের সমর্থকদের উপর নৌকার সমর্থকরা হামলা চালায়। ফলে ৭ জন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

নির্বাচনে বে-সরকারীভাবে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী, ২টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার মনোনীত প্রার্থী। জয়ী স্বতন্ত্র ৬ প্রার্থীরই প্রতীক ছিল আনারস। ভোট গণনা শেষে ওই দিন রাতে উপজেলার হল রুমে গোমস্তাপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলামসহ অন্য তিনজন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রাত ১২টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শেষ করেন। 

গোমস্তাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী জামালউদ্দিন মন্ডল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি সমর্থিত চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল রায়হান পেয়েছেন ৭ হাজার ৯২২ ভোট।

আলীনগর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোঃ মাসুম ৩ হাজার ৮৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি সমর্থিত চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরফরাজ নেওয়াজ সুজন পেয়েছেন ৩ হাজার ৩৫৫ ভোট। এ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১৩৩ ভোট।  

বাঙ্গাবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ৯ হাজার ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী নৌকা প্রতীকের প্রার্থী সাদিরুল  ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৩৩ ভোট। 

রহনপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাব। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. ওবাইদুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০৩ ভোট। এ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী তোফিজুল ইসলাম ৩ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। 

 

বোয়ালিয়া ইউনিয়নে ৯ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শামিউল ইসলাম শ্যামল। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামীলীগ বিদ্রোহী জিল্লুর রহমান লালু আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৯ ভোট।

 

চৌডালা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া হাবিব আনারস প্রতীকে ৮ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আনসারুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৮১ ভোট। 

পার্বতীপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন ১১ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী খান পেয়েছেন ১০ হাজার ৬৬৪ ভোট। 

রাধানগর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ১৩ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ৯ হাজার ৮৪১ ভোট।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca