• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা দিতে এসে ভটভটি উল্টে নিহত ১, আহত ১৫

Reporter Name / ৫২৬ Time View
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা দিতে এসে ভটভটি উল্টে নিহত ১, আহত ১৫

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানের কর্মী সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা জানাতে এসে রাস্তায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর-যাতাহারা সড়কের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম বাদুল চান্দু (৩৫)। তিনি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজের আলীর ছেলে। 

 

আহত লতিফ জানান, ওই দিন বিকেলে রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন দেখতে তাঁর বাড়ি জশৈল গ্রামের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে তেঘরিয়া এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভটভটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ছিল।

 

 গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মী নাহিদ ইসলাম জানান, খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তিনি জানান, আহতের কয়েকজনের অবস্থা গুরুতর।

 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রাকিবুল ইসলাম মাসুদ জানান, আহতের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতেরা হলেন, বেগপুর গ্রামের মারুফ (১২), আমিন (৬৫), ইসমাইল (৪৫), হুমায়ুন (৬০), মতিন (৩০), কেরামত (৪০), নাইম (১৩), মুরশেদ (৪৫), জুয়েল (৪৫), লতিফ (৫০)। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গুরুতর আহত বাদল চান্দুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাচোল হাসপাতালে মারা যান। অন্যান্য আহতরা গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

 

এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান আহতদের দেখতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category