বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর ২০২১ তারিখ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের টাউনক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেরকেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে এল ভৌমিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিল কুমার সরকার এবং স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক অঙ্কুরজিত সাহা নব, সাংগঠনিক সম্পাদক শ্রী রমেন মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সহ সভাপতি মোঃ মোখলেসুর রহমান,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য শ্রী কমল ত্রিদেবী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রণব কুমার পাল, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অম্ভু সরকার, বাংলাদেশ পূজা পরিষদের জাতীয় পরিষদের সদস্য হীরক গুণ, নাচোল উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা রঞ্জন বর্মন নাচোল উপজেলা শাখার সভাপতি সুধেন চন্দ্র বর্মণ, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কুণাল মূখ্যার্জী, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ছবিলাল ঋষি বিপ্লব, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মনোতোষ চক্রবর্তী, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ঘোষ। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান ও কেন্দ্রীয় মিটির নেতৃবৃন্দ। এরপর শান্তির পায়রা উড়ানো শেষে গীতা পাঠ করেন নিত্যআনন্দ কর্মকার।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের মাধ্যমে ডাবলু কুমার ঘোষকে সভাপতি এবং ধনঞ্জয় চ্যাটার্জীকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পলাশ প্রামাণিক।