• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাগমারায় সরিষার মিলে ফিতায় জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ৩২৭ Time View
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

কীভাবে অটোমেশিনে সরিষের থেকে তেল হয়, সেটি দেখার জন্য এলাকার একটি কারখানায় গিয়েছিলেন সাহেব আলী (৭০)। তবে মেশিনের কাছে যেতেই মেশিনের ফিতার সঙ্গে জড়িয়ে প্রাণ হারান তিনি।

আজ বুধবার সকালে রাজশাহীর বাগমারার বাঘাবাড়ি বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত সাহেব আলীর বাড়ি পশ্চিম কান্দি ইসলামের মোড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সাহেব আলী স্থানীয় বাঘাবাড়ি বাজারে যান। এরপর তিনি বাজারের পাশে থাকা তেল, চাল ও আটা ভাঙানোর একটি কারখানায় ঢোকেন। এ সময় ওই কারখানায় শর্ষে ভাঙানোর মেশিন চালু ছিল। মেশিন অপারেটর অন্য কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় সাহেব আলী শর্ষে ভাঙানোর প্রক্রিয়া দেখতে গেলে মেশিনের ফিতার সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। মেশিন অপারেটর এ দৃশ্য দেখতে পেয়ে মেশিন বন্ধ করে দেন। ততক্ষণে সাহেব আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, ঘটনাটি মর্মান্তিক। মেশিন দেখতে এসে একজন মারা গেলেন।

বাড়াবাড়ি গ্রামের জেহের আলী ১০ বছর আগে ওই কারখানা স্থাপন করেন। তিনি জানান, কিছুদিন আগে তিনি কারখানায় অটোমেশিন স্থাপন করেন। আজ সকালে এক বৃদ্ধ এখানে এসে দুর্ঘটনায় মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেশিনটির অনুমোদন ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca