শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তি কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে পরকীয়ার জের ধরে দুই সন্তানের জননী কে পিটিয়ে হত্যা করেছে পাশান্ড স্বামী মহিদুল ইসলাম ।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে কাজীবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী রোজিনা খাতুন পাশের বাড়ীর জৈনক এক ব্যক্তির সাথে পরকীয়া করে বলে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে গরুর বিচুলী কাটা বোটনে দিয়ে মাথায় আঘাত করলে ঘটনা স্থালেই রোজিনা খাতুন মারা যায়। নিহত রোজিনার একটি ৫বছর ও একটি ৩বছরের কন্য সন্তান রয়েছে। এ সময় স্বামী সহ তার বাড়ীর লোক জন পালিয়ে গেছে। নিহত রোজিনার বাড়ী পার্শ্ববর্তি চৌগাছা উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামে।
মহেশপুর থানার ডিউটি অফিসার এস আই তরিকুল ইসলাম জানান, চাঁদরতনপুর গ্রামে বৃহস্পতিবার রাতে স্বামী মহিদুল ইসলাম ও স্ত্রী রোজিনা খাতুনের মধ্যে কথাকাটা কাটির এক পর্যায়ে বিচুলী কাটা বোটনে দিয়ে মাথাই আঘাত করলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। স্বামী মহিদুল পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।