• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাগরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩ ; হাসপাতালে ভর্তি

Reporter Name / ৩১৯ Time View
Update : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর),ঘটনাটি ঘটেছে উপজেলার বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে। হামলার ঘটনায় আহতরা হলেন মুসুরিয়া গ্রামের আলী আজগর খান(৬০),নাসিমা(৫০), বীণা খাতুন(২৩)।বর্তমানে আহতরা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ সময় হামলার শিকার আজগর খান সাংবাদিকদের বলেন,আমি নাসির মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যাই। দাওয়াত খাওয়া শেষে আমি আমার নিজ বাড়ির পালানে কাজ করছিলাম। শুক্রবার সন্ধ্যা অনুমান পাঁচ টার সময় ঐ এলাকার বিপুল,রিপন,ইলিয়াস নৌকার পোস্টার ছিড়ার মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ির দরজা ভেঙ্গে আমার স্ত্রী, দুই মেয়ে সহ আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি কিছলু চেয়ারম্যানের প্রতিষ্ঠানে চাকরি করি। উল্লেখ্য আগামী ২৮ নবেম্বর নির্বাচনে নির্বাচনী প্রচারনার শেষ দিনে এ সংঘর্ষের ঘটনা ঘটলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগরপুর থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca