• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন -বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

২৭ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মেহেদি হাসান রনি এর নিজ বাসভবন ভালাইপুরে উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা -বিএনপির আহবায়ক, জননেতা জনাব এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ছাতনেতা ও ঝিনাইদহ জেলা -বিএনপির সদস্য সচিব, জননেতা জনাব, আলহাজ্ব এ্যাডঃ এম.এ মজিদ। জেলা -বিএনপির যুগ্ম আহবায়ক, জনাব, মোঃ জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা -বিএনপির আহবায়ক, এ্যাডঃ মোঃ কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ পৌর -বিএনপির আহবায়ক, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ)। সহ মহেশপুর উপজেলা -বিএনপির যুগ্ম আহবায়ক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ মেহেদি হাসান রনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca