• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নবনির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

২৭ নভেম্বর শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুরিপোল টালিখোলা মোড়ে ৪নং ওয়ার্ড বাসীর উদ্যোগে নব-নির্বাচিত ইউপি সদস্য ও আনন্দ টিভির মহেশপুর উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইয়াকুব আলী, নেপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রেসক্লাব মহেশপুরের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন, ইউপি সদস্য হামিদুর রহমান,সাংবাদিক এস, আর সোহেল, এস এম এনামুল হক দুলু, সাইফুল ইসলাম, কাজী আবুল বাশার, হাসান আলী, আনোয়ারুল ইসলাম প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে জাকির হোসেনের নামে মিথ্যা মামলা থেকে অব্যহতি প্রদান করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca