• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত দুই

Reporter Name / ৩৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনেই নিহত হন ।
নিহতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া ৪২ ও তার ছেলে আব্দুল্লাহ আলিফ ১৩। নিহত সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন।
নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, সাজু মিয়া ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পার্শ্বে অপেক্ষা করছিলেন এ সময় বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে চাঁপা দেয়,এতে বাবা-ছেলে দুইজনে ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca