• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের কর্মিদের উপর হামলা-কুল বাগান কেঁটে সাবাড়

Reporter Name / ৪২০ Time View
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টারঃ শার্শায় নির্বাচনী সহিংসতায় দিশেহারা আনারস প্রার্থীর লোকজন । গেল ২৮ শে নভেম্বর এর নির্বাচনকে কেন্দ্র করে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, ওয়ার্ডে চলেছে হামলা মামলার মতো ঘটনা। বাগআঁচড়া সাতমাইল পিঁপড়া গাছি গ্রামের নৌকার সমার্থক কর্মীদের হাতে আনারস সমার্থক কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে । এই ঘটনায় আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত সাতজন।
নৌকা সমর্থিত সন্ত্রাসী বাহিনী সাতমাইলের সোহাগ, পিঁপড়া গাছি গ্রামের রিপন ও মিঠুর হুমকি উপেক্ষা করে( ২৮শে নভেম্বর) রবিবার সকালে ভোট দিতে গেলে পিস্তল, হকিস্টিক, রামদা ও লোহার রড নিয়ে হামলা করেন আনারস সমর্থিত কর্মীদের উপর ।
তারই সূত্র ধরে নির্বাচনের আগের দিন রাতে পিঁপড়া গাছি গ্রামের নাইমদিন এর জাকিরের এক বিঘা কুল বাগান কেটে নষ্ট করে ফেলে নৌকা সমর্থিত সন্ত্রাসী বাহিনী । এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের দিন রাতেই নির্বাচনী রেষারেষির জের ধরেই রাতের আধারে জাকিরের এক বিঘা কুল বাগান কেটে সাবাড় করেন নৌকার সমর্থিত সন্ত্রাসী বাহিনী ।
এ বিষয়ে আনারস প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক সাংবাদিকদের বলেন, নৌকার চেয়ারম্যান সন্ত্রাসী বকুল তার লোকজন দিয়ে আমার সমর্থিত লোকজনের ওপর হামলা করে বাড়ী ঘরদোর ভাঙচুর করেছে অথচ তিনি বিভিন্ন মিডিয়াতে প্রচার করছেন নৌকা সমর্থিত এক-দেড়শ কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই কথা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট ভিত্তিহীন । তারা নিজেরা নিজেরা তাদের গাড়ি ভাঙচুর করে বাড়িঘর ভাঙচুর করে আমাদেরকে দোষারোপ করছে। আমার লোকজন তার বাহিনীর হাতে মার খেয়ে এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অথচ তিনি আমার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ।

পিঁপড়া গাছি গ্রামের ইয়াকুব আলী বলেন, ভোটের আগের দিন আনুমানিক রাত ১টা ১৫ দিকে আমার বাড়িতে সোহাগ মিঠু রিপন এসে ডেকে তুলে বুকে পিস্তল ঠেকিয়ে বলে কালকে ভোটের মাঠে যাবি না । তারপরও আমি ভোট দিতে যাই। বেল তলায় গেলে সোহাগসহ ১৪-১৫ জন ছেলে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে মারধর করে । নবনির্বাচিত মহিলা মেম্বার আসমা আক্তার বলেন, আমার কর্মীরা আমারও আনারসের নির্বাচন করেছে বলে বকুল বাহিনীর লোকজন তাদের রাতে এসে হুমকি দিয়ে চলে যায়। তারপর সকালে আমার উৎসাহে তারা ভোট দিতে গেলে বকুলের সন্ত্রাসী বাহিনী তাদেরকে মারধর করে । তিনি আরো বলেন, আমার কর্মীদের হাত পা ভেঙ্গে গেছে চিকিৎসাধীন অবস্থায় আছে আমি এর সুষ্ঠু বিচার চাই। সাতমাইলের নবনির্বাচিত আসাদুল মেম্বার বলেন, বকুলের সন্ত্রাসী বাহিনী আমার পিঁপড়া গাছি গ্রামের কর্মীদের উপর হামলা করেছে তাদের মধ্যে একজন মসজিদের মুয়াজ্জিন । তাদের মেরে হাত-পা ভেঙে দিয়েছে। তাদের একটাই অপরাধ তারা আনারস মার্কায় ভোট দিয়েছে। আমরা প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca