• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সাংবাদিকের পিঠের চামড়ার সাথে সুরক্ষাটিও জড়িত

Reporter Name / ২৪৯ Time View
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

দৈনন্দিন সাংবাদিকদের জন্য কোন না দূ:সংবাদ যেন শোনতেই হচ্ছে। এবার জামালপুরের এসপি সাহেব তার সভাতে না আসায় ওখানকার প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারির পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। দিতেই পারেন! কেননা; পেশাটির মাঝে ছোট-বড়, মূলধারা-কুলহারা, পেশাদার-অপেশাদার, হলুদ-ভুয়া, অসাংবাদিক-কার্ডধারীতে যেন ছেঁয়ে গেছে। অনৈক্যে ভরপুর গোটা দেশের সাংবাদিকরা। এদের মাঝে অনৈক্যের ফলে রিক্সাওয়ালা থেকে খেয়াঘাটের মাঝিদের বকুনিও খেতে হচ্ছে। মার খাচ্ছে,রক্তাক্ত হচ্ছে অহরহ। মিথ্যা-হয়রাণীমূলক মামলারতো যেন শেষ নেই।

এসপি সাহেবের এই হুমকির ভিত্তি আছে। কারণ, সারাদেশের সাংবাদিক নেতারা ইতিমধ্যে তাদের গায়ের চামড়া প্রশাসনসহ বিভিন্নস্তরের লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

অতএব, ক্রয়কৃত চামড়া যেমন খুশি তেমন করবেন।
এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ; সাংবাদিক পেশাটির মাঝে ঐক্যটাযে নেই তা আরেকবার প্রমান হলো। তবে ইতিমধ্যে জামালপুরের সাংবাদিকরা চামড়া যেন তুলে নেয়া না হয়; সেজন্য মাঠে নেমেছেন। পুলিশ-সাংবাদিক একই সূতোঁয় গাঁথা, ভাইভাই, বন্ধু প্রবাদটি যেন আজ মাছে ভাতে বাঙ্গালীর মত।

স্বাধীনতার সুবর্নজয়ন্তীকালে দাঁড়িয়েও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যম ও সাংবাদিকতা পেশাটির মাঝে বড় ধরণের অসঙ্গতি, অনৈক্য, সুষম সুবিধা প্রাপ্তিসহ নিজেদের মাঝে কোন্দল ব্যাপক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এথেকে উত্তরণের যেন কারো মাথাব্যথা নেই।

অথচ, পেশাটিকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখতে যেমন উদ্যোগী হওয়া উচিত। তেমনি সাংবাদিক সংগঠনসমুহের মাঝে আরো ঐক্য থাকাটাও জরুরী। রাষ্ট্রের যেমন বিভিন্ন বিভাগ /দপ্তর সংশ্লিষ্টদের সুরক্ষা দেয় তেমনি সাংবাদিকদের সুরক্ষা দিতে তথ্য অধিদপ্তরকে এগিয়ে আসা উচিত। যেমন: একজন পুলিশের প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুমিকা আমরা প্রত্যক্ষ করি তেমনি সাংবাদিকদের প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়কে পাশে থেকে সহযোগিতা করা উচিত। এজন্য প্রয়োজন গতানুগতিক চিন্তা বাদ দিয়ে পেশাটি রক্ষায় নতুন কিছু উদ্ভাবন করা।

আমরা লক্ষ্য করেছি, জামালপুরের এসপি সাহেব যোগদানের পরপরই ওখানকার কিছু তৈলাক্ত সাংবাদিক এসপি সাহেবকে তৈল দিয়ে ফুলিয়ে
ফাঁপিয়ে সর্বসেরা, কেউ কেউ দেশ সেরা এসপিতে রুপান্তর করে ফেলছেন। আরে ভাই কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলবার জন্যতো সাংবাদিকতা পেশা নয়…। আজকাল সবাই তৈলে বিশ্বাসী। নিজের দোষ তুলে ধরলে তাতে আপনি তেলেবেগুনে জ্বলে ওঠবেন, কেন? সাংবাদিকরাতো দোষ-ক্রটি দুটোই লেখবেন, জ্বলবেন কেন?

এই সমাজ,দেশ-রাষ্ট্রতো আপনার-আমার-সকলের। এখানে যেমন আপনি হাজারো কোটির মালিক বাস করবেন তেমনি একজন নিম্ম আয়ের মানুষও বাস করবেন। সকল ধর্ম-বর্নের মানুষ বাস করবেন। উঁচুতলা-নীচুতলায় লোক বাস করবেন। তবে হানাহানী-সংঘাত নয়; সমাজরক্ষায় সকলকে এগিয়ে আসা উচিত।

এদিকে সাংবাদিকতা পেশাটির মাঝে সুরক্ষা প্রশ্নটিও আজ রাষ্ট্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। রাষ্ট্র কিংবা সরকার এটিকে কোনভাবে এড়িয়ে যেতে পারেন না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবির মাঝে সাংবাদিক সুরক্ষার বিষয়টি বিদ্যমান আছে, বাস্তবায়নে সংগঠনটি কাজ করে চলছে।

সাংবাদিক সুরক্ষার বিষয়টি এখন সকল সাংবাদিক এবং সংগঠনের মাঝে গুরুত্ববহ দাবিতে পরিণত হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দের উচিত পুলিশ-সাংবাদিকের মধ্যকার অদৃশ্য দ্বন্ধ ঘোঁচাতে দ্বিপাক্ষিক এবং ফলপ্রসূ বৈঠক করা। আর পুলিশের উচিত বৈঠকটিতে সহযোগিতা করা। কেননা; দুটি পেশার মাঝে বন্ধুত্বের যে ঘনিষ্ট আত্মীয়তা দীর্ঘদিনের সেটি খুব সহজেই ম্লান করে দেয়া যায়না।

এছাড়া সরকারের উচিত; সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করে সাংবাদিকদের সুরক্ষার জন্য চিন্তা করে আইন প্রণয়ন করা।

লেখক: আহমেদ আবু জাফর, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি। ৫ ডিসেম্বর ২০২১ খ্রী:।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca