• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

দেশে করোনাভাইরাসে মৃত্যু ৩৪, নতুন শনাক্ত ১৩২৯

Reporter Name / ৩২৯ Time View
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ২৮০তম দিনে মৃত্যের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। নতুন করে মারা গেছেন ৩৪ জন। সর্বমোট মৃত্যু ৭ হাজার ২০ জন। অন্যদিকে নতুন করে শনাক্তের হার কমে হয়েছে ১০.৫২ শতাংশ, গতকাল যা ছিল ১১.৫৪ শতাংশ। নমুনা পরীক্ষায় (অ্যান্টিজেন টেস্টসহ) নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন। এসময় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন।

আজ শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১২ হাজার ৬৫টি নমুনা (অ্যান্টিজেন টেস্টসহ) সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৩০টি নমুনা। সরকারী ব্যবস্থাপনায় ২৩ লাখ ৬৪ হাজার ৫১৯টি পরীক্ষা করা হয়, অন্যদিকে বেসরকারী ব্যবস্থাপনায় ৫ লাখ ৯২ হাজার ৩৬৩টি পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১০.৫২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৩২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬.৫৪ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২০ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

মৃতদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৩৬২ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৬.৩৮। শতাংশ এবং ১ হাজার ৬৫৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২৩.৬২ শতাংশ। তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ১৮৫ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫.৩৫ শতাংশ।

উল্লেখ্য, বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category