• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্র্যাবের অভিযানে অস্ত্র সহ আটক ১

Reporter Name / ৪৪১ Time View
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজশাহীর সিপিএসসি র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ মহসেন আলী (৪৫) নামে এক জনকে অস্ত্রসহ আটক করেছে। গতকাল রোববার গভীর রাতে জেলার নাচোল উপজেলার আঝৈর গ্রামের নামোপাড়াস্থ এলাকা থেকে ধৃত ব্যক্তির কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করে।

আটক ব্যক্তি হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার নন্দিপুর ইউনিয়নের কোয়াইমারি গ্রামের মৃত কোরহান বিশ্বাসের ছেলে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল-রহনপুর আঞ্চলিক সড়কের আঝৈর গ্রামের নামোপাড়াস্থ এলাকার বরেন্দ্র ডিপের পার্শ্বে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল রোববার রাত সাড়ে ১১ টায় উক্ত স্থানে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মহসেন আলী কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে পলিপ্যাকে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে। এ ব্যাপারে নাচোল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca