• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪৪৪ Time View
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

তারিখঃ ৬ ডিসেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ৫ কেজি গাঁজাসহ রিপা আক্তার (৩৫) ও সৈয়দ আহম্মেদ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সোয়া ১১টার দিকে গলাচিপা লঞ্চঘাট আলম ভান্ডারীর ইট-বালুর দোকান জাপান এন্টারপ্রাইজের সামনে থেকে গলাচিপা থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপা আক্তার ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী উত্তরপাড়া গ্রামের ইলিয়াস খাঁর স্ত্রী ও সৈয়দ আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বলিয়াহুরা গ্রামের ধলু মিয়ার ছেলে। সোমবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ আহম্মেদ ও রিপা আক্তারকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদের সাথে সংশ্লিষ্ট স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca