নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ,
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাটে মেসার্স কামাল ট্রেডার্সে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। সরকারের দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা না টাঙ্গাননোর অপরাধে ভোক্তা অধিকার অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক আব্দুস সালাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এ জরিমানা করেন তিনি এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।মেসার্স কামাল ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ কামাল হোসেন জরিমানার টাকা প্রদান করে।