• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা দিবে বলে বাড়িতে ডেকে সন্ত্রাসী হামলার শিকার এক ধান ব্যবসায়ী

Reporter Name / ৬৩০ Time View
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা হাটে ধারের টাকা আনতে এসে এক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে মামুনুর রশীদ নামে এক ধান ব্যবসায়ী। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা হাটের। ঘটনার শিকার ওই ব্যক্তি গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্ৰামের সাংবাদিক আব্দুল বাশিরের বড় ভাই।
হামলার শিকার মামুনুর রশিদ বলেন, গত ৪ মাস আগে নয়াগোলা হাট এর মৃত বাবলু আলীর ছেলে জুয়েলকে(৩৬) সম্পর্কের খাতিরে ৫৫ হাজার টাকা ধার দেয়।সোমবার ৬ডিসেম্বর দুপুরে সেই ধারের টাকা দিবে বলে তাঁর বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পতভাবে জুয়েল,সাইফ আলী(২৬) পিতা: সাইদুর রহমান সাং:কল্যানপুর,ঈসা (২৪)পিতা:মৃত মোস্তাক আলী,রাজু((২৬)পিতা: লিয়াকত আলী, উভয় সাং নয়াগোলা গাইনপাড়া, জিলানী (২৭) পিতা:ময়না আলী,রিয়ান আলী(২৮)পিতা:মৃত আইনুল হোদা,মোল্লা(২৫)পিতা:আব্দুস সালাম,সর্ব সাং নয়াগোলা হাট,সহ অজ্ঞাত আরো ৬/৭ জন সন্ত্রাসী তার ওপরে হামলা চালায়। প্রথমে তাকে ইট দিয়ে মাথায় ও নাকের উপর আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপর তার সমস্ত শরীরে লাঠি দিয়ে আঘাত করে লিলাফুলা ও জখম করে তার‌ লুঙ্গির কোমড়ে থাকা ১লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এসময় ওই স্থানে অনেক লোক উপস্থিত হয়ে ঘটনা দেখলেও সন্ত্রাসীদের ভয়ে পাশের লোক বাধা দিতে গেলে তাদের উপরেও আক্রমণ করে। ঘটনার পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেকে) রেফার করে। এ ঘটনায় হামলার শিকার মামুনুর রশিদ এর ছোট ভাই সাংবাদিক আব্দুল বাশির বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করে। মামলা নং: ০৪, তারিখ:০৬/১২/২০২১,ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রনি কুমার দাস জানান,ওই ঘটনায় গতকাল দুইজন আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।অন্য আসামিদের গ্ৰেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca