• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

তাহেরপুর পৌরসভা প্রতিষ্ঠাতা শহীদ আলো খন্দকারের ১৮তম শাহাদৎ বার্ষিকী মিলাদ মাহফিল

Reporter Name / ১৯২ Time View
Update : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

মিজানুর রহমান বাগমারাঃ

বিশেষ উল্লেখ্য, ২০০৩ সালের ০৮ ডিসেম্বর তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকার তাহেরপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ি বিশুপাড়া যাবার পথে বিন্দাবনতলা নামক সুকুরের মিলের সামনে পুর্ববাংলা কমিউনিষ্ট পাটি সর্বহারা দলের ক্যাডারেরা প্রকাশ্যে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

তার ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ১৮তম শাহাদৎ বাষির্কী উপলক্ষ্যে শহীদ আলো খন্দকারের প্রতিকৃতে পুষ্পস্ববক অপর্ণ দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৮ টায় তাহেরপুর পৌরসভা পৌর ভবনে প্রতিকৃতিতে ফুলেল ডালা দিয়ে সম্মান জানানো হয় ও বাদ যোহর মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ওয়ার্ড কমিশনার বৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca