• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাপাহারে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “আপনার অধিকার, আপনার কর্তব্য দূর্নীতিকে না বলা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্টে ঘন্টাকাল ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল জলিল। এসময় উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা আনসার অফিসার সাহারা বানু, সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলিক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca