• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

তারিখঃ ৯ ডিসেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা”-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা শিরিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ, সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশীদ খান, ব্র্যাক এনজিওর সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির পল্লী সমাজের সদস্য মুনতি ফারুক হোসেন, মোসা. হনুফা বেগম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা ও সভা শেষে জয়িতাদের সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

০১৭২৪১৪০৩৩৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca