• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী

Reporter Name / ৫৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

জমশেদ আলী,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় “জয়িতা” পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়া মহল্লার তরুন উদ্যোক্তা ও সমাজসেবী এবং ১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তাকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকিউল ইসলাম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কন্ডু,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার,

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল, জাতীয় মহিলা বিষয়ক সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা। জেলা মহিলা বিষয়ক অফিসের প্রোগ্রামার উম্মে সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিভন্ন ক্যাটাগরিতে জয়িতা বিজয়ী সহ বিভিন্ন মহিলা সংগঠনের সদস্য, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ্র।

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারীদের সম্মাননা জানানোর পদক্ষেপ হিসেবে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে বিভাগের সেরা জয়িতা নির্বাচন করা হয়। এর মধ্যে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে নাজনীন ফাতেমা জিনিয়া শ্রেষ্ঠ বিবেচিত হন।

নাজনীন ফাতেমা জিনিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার অবহেলিত নারী ও প্রতিবন্ধীদের জন্য সার্বক্ষণিক কাজ করছেন। করোনা ভাইরাসের মহামারীতে ক্ষুদ্রার্থ ও কর্মহীনদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহোযোগীতা কর গেছেন তিনি। ভিক্ষুকদের পূর্ণবাসন সহ অসহায় দরিদ্র নারীদের ভাগ্য পরিবর্তনে তার ভূমিকা অসামান্য।
ভিক্ষুক পূর্ণবাসন, করোনা যোদ্ধা হিসেবে কাজ করা সহ
অবহেলিত নারীদের জীবন বদলে দিতে তার গৃহীত পদক্ষেপ অনেক প্রশংসিত হয়ে কাউন্সিলর নির্বাচিত হন নাজনীন ফাতেমা জিনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca