• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে আদিবাসীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্ৰামের মৃত কালু রায়ের ছেলে শ্রী ভাগিরায়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে কে বা কাহারা আগুন লাগিয়ে পালিয়ে যায়।

শ্রী ভাগিরায় বলেন,এ বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন থেকে আমার বাড়ির পাশের মনিরুল ইসলাম এর সাথে ঝামেলা হয়ে আসছে। গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সাথে আমার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।তার সুবাদে সে আমার বাড়িতে আগুন লাগাতে পারে বলে আমার ধারণা।

প্রতিবেশী মাহিন্দ্র রায় বলেন, আদিবাসী বলে তারা এই ভাগিরায়ের বাড়িতে আগুন লাগিয়েছে।এতে তার বাড়িতে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।এর আগেও তার উপর হামলা চালিয়েছিল মনিরুল। ঘটনার বিষয়ে ভাগিরায় গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca