• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বিজয় দিবসে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ।

Reporter Name / ৫৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

 

বিজয় দিবসে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ।

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ দিনে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, দুপুরে ব্রয়লার মুরগির ২পিচ মাংশ ও পাকা ভাত বিতরণ করতে।

 

তথ্যসূত্রে জানা‌ গেছে, অন্যদিনগুলোতে ১জন রুগির জন্য ১২৫টাকা খাবারের জন্য বরাদ্দ থাকে।আর‌ বিশেষ দিনে ২৫০টাকা খাবার বরাদ্দ থাকে। খাবার তালিকায় সকালে পরাটা ১টা ডিম,১টা কলা.সেমাই ,আর দুপুরে খাসির মাংস ও পাকা ভাত। কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রম চিত্র লক্ষ করা গেছে। অথচ প্রাপ্তবয়স্ক রোগীর জন্য প্রতিদিন ১২৫ টাকা খাবারের জন্য সরকারিভাবে বরাদ্দ রয়েছে। প্রতিদিন প্রাপ্তবয়স্ক রোগীদের সকালে দুইটি পাউরুটি, দুইটি সিদ্ধ ডিম, একটি কলা, ২০ গ্রাম চিনি।

 

উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রত কসিমুদ্দিন নামে এক রোগী বলেন,এই মেডিকেলে খাবার মান তেমন ভালো না।আমরা বেশীরভাগ খাবার খেতে পারি না। বাইরে থেকে কিংবা বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাই।এমন অভিযোগ আরো অনেকের কাছে থেকে পাওয়া গেছে। ১৬ ডিসেম্বর মোট রুগি ৪৬ জন তারমধ্য ৯ জন রুগি ছাড়পত্র নিয়ে চলে গেছে। কিন্তু এই

৯ জন রুগির খাবারের বিল জমা দিয়ে বিল উওোলন করা হবে বলে জানা গেছে।

 

ওই হাসপাতালের খাবার রান্নাকারি তোসিরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, বছরের বিশেষ দিনগুলোতে উন্নত খাবার সকালে ২টা পাকা কলা,১টি ডিম,২টা পরাটা,এক পিয়ালা ডাল আর দুপুরে এক টুকরো খাসির মাংস/ব্রয়লার মাংশ দেয়ার কথা থাকলেও খাবার ঠিকাদার তা জোগাড় করতে পারে নি। খাবার এতো নিন্মমানের কারণ জানতে চাইলে তিনি বলেন,এটা ঠিকাদার জানে।এর বেশী আমি কিছু বলতে পারবো না।আপনি জানতে চাইলে ঠিকাদারের সাথে যোগাযোগ করুন। ঠিকাদারের হাবিবুল্লাহ বিশ্বাসের ০১৭৩৫৩৫৯৪২৯ করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

 

এবিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ বলেন, মেডিকেলে খাবার মান ভালো দেয়া হচ্ছে। আপনারা অযথা আমাদের বিরক্ত করছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সাথে বিদ্রুপ আচারণ করে ফোন কেটে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category