• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা

যশোরের বেনাপোলে কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৩১০ Time View
Update : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রবীণ আওয়ামীলীগ নেতা-কর্মীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ, সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষে শুভেচ্ছা বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯৭৫ এর পর‌ শার্শা উপ‌জেলার বাংলা‌দেশ আওয়ামীগ এর যে সব ত্যা‌গী নেতা-কর্মীরা অব‌হে‌লিত এবং বয়‌সের ভা‌রে বৃদ্ধ হতে চলেছে , এবং যা‌দের লড়াই সংগ্রা‌মে এদেশ স্বা‌ধীন হ‌য়ে‌ছে সেই সকল শ্রদ্ধা ভাজন বর্ষীয়ান রাজ‌নিতী‌বিদদের সন্মা‌নে বি‌শেষ কৃতজ্ঞতা সমা‌বেশ এর আ‌য়োজন ক‌রে‌ন য‌শোর জেলা আওয়ামীলী‌গের যুগ্ম- সাধারন সম্পাক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

শ‌নিবার (১২ই ডিসেম্বর) বি‌কে‌লে বেনা‌পোল বল‌ফিল্ড মা‌ঠে ব্যা‌তিক্রম ধর্মী এ কৃতজ্ঞতা সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন, শার্শা উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি ও সা‌বেক উলাশী ইউ‌পি প‌রিষদ এর চেয়ারম্যান শ‌হিদুল আলম। এসময় ১৫৩ জন প্রবীন বর্ষীয়ান ত্যা‌গী অব‌হে‌লিত রাজ‌নিতী‌বিদদের উত্ত‌রীয় সন্মা‌ন ও সন্মা‌নীয় ক্রেষ্ট প‌রি‌য়ে দেন মেয়র লিটন।

য‌শোর জেলা আওয়ামীলী‌গের যুগ্ম-সাধারন সম্পাদক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ব‌লেন, গত শতা‌ব্দীর প্রবীন ও বর্ষীয়ান আওয়ামীলী‌গের নেতা- কর্মীরা যারা বয়‌সের ভা‌রে ন্যুজু, যা‌দের লড়াই আর সংগ্রা‌মে আমরা পে‌য়ে‌ছিলাম এক‌টি ভুখন্ড।যারা আজ সমস্ত আ‌লো আর আ‌লোচনার বাই‌রে যারা এক সময় ছি‌লেন শার্শা উপ‌জেলা আওয়ামীলী‌গের প্রান। সততার সা‌থে সাংগঠ‌নিক নেতৃত্ব দেওয়ার এক গৌরবজ্জল ই‌তিহাস তারা আজ অ‌ভিমা‌নে নি‌জে‌দের গু‌টি‌য়ে নি‌য়ে‌ছেন। এই প্রবীন নেতারা নির্যা‌তিত নি‌পিড়ীত মানু‌ষের জন্য লড়াই ক‌রে । তা‌দের অবদা‌নের জন্য আজ বাংলা‌দেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায়।
শার্শা উপ‌জেলা আওয়ামীলীগ নেতা সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা আহসান ফি‌রোজ ব‌লেন, এখ‌নো এরকম শ্রদ্ধা জানা‌তে আওয়ামীলী‌গে নেতা আ‌ছে ভাব‌তে আমার চো‌খে জল আস‌ছে।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সালাউদ্দিন আহমেদ, আব্দুল জলিল, আহাসানউল্লা মাস্টারসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category