• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সাপাহারে হলুদের মাঝে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন!

Reporter Name / ১৯৯ Time View
Update : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আদিগন্ত মাঠজুড়ে হলুদের সমারোহ। মাঠের দিকে তাকালে চোখ ফেরাতেই মন চায় না। দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে পুরো মাঠ। যেন বাতাসে দোল খাচ্ছে কৃষকের হলুদ স্বপ্ন। এমনটাই নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে নওগাঁর সাপাহার উপজেলার মাঠগুলোতে। চলতি বছরে আবহাওয়া ভালো থাকলে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন এলাকার সরিষাচাষীরা।
বরেন্দ্র অঞ্চলখ্যাত এই উপজেলার মাটির গুণগত মান ভালো হবার ফলে সব ধরণের কৃষিপণ্য উৎপদন হচ্ছে। যার মধ্যে অন্যতম হলো রবি মৌসুমের কৃষিপণ্য সরিষা। চলতি রবি মৌসুমে উপজেলার প্রায় সবগুলো সরিষাক্ষেতে ফুলে ফুলে ভরে গেছে। গাছে ফুটতে শুরু করেছে সরিষাবীজ। অধিকাংশ সরিষাক্ষেতে বীজ আসতে শুরু করেছে। দখিনা বাতাসে দোল খাচ্ছে সরিষা ফুল ও তরতাজা বীজগুলো। যাতে করে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন সরিষা চাষিরা। অধিক ফলন ও মুনাফার আশায় কৃষকদের মুখে ফুটেছে হাসি।
সরেজমিনে উপজেলার সর্ববৃহৎ সরিষাক্ষেত হাঁপানিয়া ও কৃষ্ণসদা এলাকায় গিয়ে দেখা যায়, পুনর্ভবা নদীর অববাহিকায় সীমান্তজুড়ে চোখ ধাঁধানো হলুদের সমারোহ। চারিদিকে গুণগুনিয়ে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। এখনো পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকার ফলে এবছরে সরিষার গাছ রোগবালাইমুক্ত রয়েছে।
উপজেলার কৃষ্ণসদা গ্রামের সরিষাচাষী ভাদু বলেন, চলতি বছরে আমি ২০বিঘা জমিতে সরিষা চাষ করেছি। গত বছরে আবহাওয়া ভালো ছিলো। তুলনামূলকভাবে দামও ভালো পেয়েছি। যার ফলে এবছরে আবারো সরিষা চাষ করছি।
উপজেলার বেলডাঙ্গা গ্রামের সরিষাচাষী মজিবর বলেন, এই বছরে আমি ১৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। চলতি বছরে এখনো পর্যন্ত আবহাওয়া ভালো আছে। কোনরূপ প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলন হবার সম্ভাবনা আছে। বাজারদর ভালো থাকলে এবছরে অধিক লাভ হবার সম্ভাবনা আছে।
আলাদীপুর গ্রামের সরিষাচাষী জলিল মন্ডলের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, গত বছরে সরিষা চাষ করে ভালো লাভবান হবার ফলে এই বছরেও ১০বিঘা সরিষার আবাদ করেছি। মাটির গুণগত মান ভালো ও আবহাওয়া পক্ষে থাকায় এখনো পর্যন্ত সরিষার কোন রোগ বালাই দেখা দেয়নি। বরাবররে মতোই কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরিষার আবাদ করছি। মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে সরিষার বাম্পার ফলন ও ভালো লাভের সম্ভাবনা আছে।

গোয়ালা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার প্রামানিক বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে আমি কৃষকদের সকল প্রকার সহায়তা প্রদান করছি। সময়মত বালাইনাশক ও সার প্রয়োগের বিষয়গুলো নিশ্চিত করতে সরাসরি কৃষকদের পরামর্শ দিচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মজিবুর রহমান বলেন, চলতি বছরে এই উপজেলায় মোট ৩হাজার ৬শ ১০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। প্রতি হেক্টরে দেড় মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪শ ১৫ মেট্রিক টন। ভালো ফলনের লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে সরিষাচাষীদের সব ধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও সরিষাচাষীদের সরকারী প্রণোদনা প্রদান করা হয়েছে।
সরকারী প্রণোদনা পাওয়ায় ও সরিষার ফলন ভালো হবার ফলে এই উপজেলায় ক্রমান্বয়ে সরিষা চাষ বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকার অনেক সরিষাচাষী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca