• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

নলছিটিতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন আয়োজনে দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও নলছিটি পৌরসভার সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

এসময় নলছিটি উপজেলা ছাত্র লীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান,পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, লছিটি উপজেলা যুবলীগের আহবায়ক মো. দুলাল শরীফ,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস, জেলা ছাত্র লীগের সভাপতি আবদুল্লাহ আল-মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ,নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাশেম বাবলু,আবুল খায়ের খায়রুল ,সাইফুল সরদার, উপজেলা ছাত্রলীগের সাবে সভাপতি মো.ওয়াসিম হাওলাদার,কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্র নেতাদের উদ্দেশ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, আগামী জাতীয় নির্বাচনের বাকি আর অল্পদিন তাই নিজ নিজ ইউনিটকে শক্তি শালী করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মা বাবাকে সম্মান করবে তারা ছাত্রলীগ করবে, যারা মা বাবাকে সম্মান করবে না, মাদকসেবন, সন্ত্রাস করবে তাদের স্থান ছাত্রলীগে হবে না, যারা অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবে তাদের বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।আসন্ন জাতীয় নির্বাচনে জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জেলা ছাত্র লীগের সভাপতি বলেন, ১৯৪৮ সালে ৪ জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। তারপর থেকেই ছাত্রলীগ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তেমনি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীদের আমির হোসেন আমু এমপির নেতৃত্বে কাজ করার আহ্বান জানান ।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু এরপর যখন বিএনপি ক্ষমতায় আসে তাদের স্বার্থ রক্ষার জন্য ছাত্রদল প্রতিষ্ঠা করে। তারা তাদের স্বার্থ রক্ষাই করে গেছে। কিন্তু ছাত্রলীগে সবসময় বাঙালী জাতীর জন্য কাজ করে গেছেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধু যে ছয়দফা আন্দোলনের ঘোষনা দিয়েছিলেন সেই ছয়দফা অনুযায়ী ছাত্রলীগ কাজ করে গেছেন। এছাড়া মুক্তিযুদ্ধেও ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ছাত্রলীগের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং আগামীতে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে ভাবতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca