• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর বড়াইগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার;

নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও বনপাড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে পৌর চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কেন্দ্রীয় যুব মহিলা আ’লীগের সহ সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, জেলা আ’লীগের শিক্ষা-মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, যুব লীগ নেতা আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, অন্যদের মধ্যে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ ও শফিকুল ইসলাম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান পিয়াস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনার এছাড়াও জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম,সহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca