• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চলে গেলেন নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা চাঁন মাহমুদ খান

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

মোঃ আব্দুর রাজ্জাক রাজা টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা চাঁন মাহমুদ খান (৭৫) আজ (০৬ জানুয়ারি) ভোরে বার্ধক্য জনিত কারণে ঢাকা সাভারে তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ গ্রামের ঘুনিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন ও সলিমাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম খান অপু। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন সহকারী কমান্ডার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্তার ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ প্রায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম তার সংসারে তিন ভাই, পাঁচ বোন ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca