বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ হিটলার, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, বাসুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগে সাধারণ সম্পাদক নাহিদ হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনায়েম হোসেন প্রমুখ। আলোচনা শেষে বাংলদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।