• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১২ বছরের পলাতক ওয়ারেন্টেড আসামী অভিজাত পরিবারের সদস্যের বেপরোয়া জীবন যাপন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ০৩

Reporter Name / ৫৩৪ Time View
Update : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা অনুষদের সাবেক পরিচালক মৃত আবেদ আলীর ছেলে মোঃ আজহার আলী @ আপেল (৪১) কে গ্রেফতারে মাধ্যমে তার বেপরোয়া জীবন যাপনের এক সার্বিক চিত্র বেরিয়ে আসে। তিনি ২০০০ সালে এইচএসসি পাশ করার পর রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপরই শুরু হয় তার বেপরোয়া জীবন যাপন এবং তিনি মাদকাসক্তি,ছিনতাই,চুরি,দস্যুতাসহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। অনার্স থার্ড ইয়ার পড়ার পর তিনি ২০০৪ সালে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। তিনি ২০০০ সালে পরিবারের অসম্মতিতে প্রেম করে মোছাঃ আফসানা ইয়াসমিন কে বিয়ে করেন। তিনি ২০০৪ সাল থেকে মাদক গ্রহন শুরু করেন,২০০৯ সালে এবং ২০১০ সাল নাগাদ পুরোপুরি মাদকাসক্ত হয়ে যান এবং ২০০৯ সালে তার বিরুদ্ধে আরএমপি বোয়ালিয়া থানায় মাদকের মামলা হয় এবং এই মামলায় তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং এই মামলায় নানান ভাবে প্রভাব খাটিয়ে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন। তার তুমুল মাদকাসক্তির কারনে ২০১২ সালে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রথম স্ত্রীর ঘরে একটি মেয়ে রয়েছে যার বয়স বর্তমানে ১৪ বছর। অতপর ২০১৩ সালে তিনি দুবাই চলে যান।২০১৫ সালে বাংলাদেশে ফিরে আসেন এবং আফরোজ খাতুন কে বিয়ে করেন এবং বিয়ের ৬ মাসের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
২০১৭ সালে তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েন এবং তার বাবার নিকট হতে ২/৩ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যান। অতপর তাকে ঢাকয় একটি রিহাবে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ২০১৮ সালে তিনি কাতার চলে যান।২০১৯ সালে তিনি কাতার হতে বাংলাদেশে আসেন। ২০১৯ সালে তিনি তাজনুভা তাজরিন @ অভি কে বিবাহ করেন। তুমুল মাদকাসক্তির কারনে বিয়ের ২ মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অতপর ২০২০ সালে তার স্ত্রী তাজনুভা তাজরিন অভি তার বিরুদ্ধে আরএমপি বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এবং তিনি ২০২১ সালে এই মামলায় গ্রেফতার হন। বর্তমানে তিনি পুরোপুরি মাদকাসক্ত এবং প্রতিমাসে লক্ষাধিক টাকা মাদকের পিছনে ব্যয় করেন। তিনি মাদক ব্যবসায়ি মোঃ আসিফ আলী @ নিশান এর কাছ থেকে মাদক সংগ্রহ করতেন এবং মোঃ আসিফ আলী @ নিশান নিজে তার বাড়িতে গিয়ে তাকে ইয়াবা ও হেরোইন পৌছে দিতেন এবং কয়েক জন মিলে প্রতিদিন তার বাড়িতে মাদকের আসর বসাতেন।
তাদের এই মাদকের আসরে মোঃ আজহার আলী @ আপেল এর আমেরিকা প্রবাসি বড় ভাইয়ের ছেলে ও” লেভেলে অধ্যয়নরত মোঃ সাদমান শাকিব আলী (২০) প্রায়ই যোগদান করে প্রতিনিয়ত গাঁজা সেবন করতেন। উল্লেখ্য যে, মোঃ সাদমান শাকিব আলী এর আমেরিকা প্রবাসি পিতার সাথে তার মা সুবর্না খাতুনের ২০০৭ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে।সুবর্না খাতুন পেশায় একজন এয়ার হোস্টেস ছিলেন এবং তিনি গোপনে অবৈধভাবে স্বর্ন পাচার করতেন এবং স্বর্ন পাচার কালে পুলিশ কর্তৃক ধৃত হয়ে বেশ কয়েক বছর জেল খেটেছেন।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে অদ্য ০৭ জানুয়ারী ২০২২ ইং তারিখ ০৭:০০ ঘটিকার দিকে অভিযান পরিচালনা করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইয়াবা,জাল টাকা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ আরো ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজেদের হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca