• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝালকাঠিতে স্কুলছাত্রীর আত্মহত্যা

Reporter Name / ৪৮৫ Time View
Update : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৮ জানুয়ারি) রাত ৯.৪৫ ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ।

নিহত সুমাইয়া আক্তার মিতু পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মোঃ মনিরুজ্জামানের মেয়ে ও রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী । তারা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার মোঃ ওয়াহেদ হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।

এলাকাবাসী জানান, তার বাবা মা বাড়িতে ছিল না। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা কোন কিছুই বলতে পারবো না। আমরা এখানে এসে দেখেছি ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে পুলিশ‌কে খবর দি‌লে তারা এসে উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সাংবা‌দিক‌দের জানান, ঘটনার খবর জানতে পেরে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। অদ‌্য (৯ জানুয়া‌রী) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca