• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নাচলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

Reporter Name / ৪৮০ Time View
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

অলিউল হক ডলার ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ওপর আ’লীগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, র্যালি ও আলোচনা সভা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নেজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা তরিকুল আলম, আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল আজিমসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca