• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের বদলি জনিত মতবিনিময় সভা।

Reporter Name / ৫৭৭ Time View
Update : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের বদলি জনিত মতবিনিময় সভা।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের বদলি জনিত বিদায় উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গোমাস্তাপুর উপজেলা ও ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বিদায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন,রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান. উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ও মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলালীগের সম্পাদক হালিমা খাতুন, সহ অন্যরা। মতবিনিময় সভার শুরুতে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে ফুলেল তোরা দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া ভোলাহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
উল্লেখ্য,চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বদলি হয়ে তিনি নারায়নগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কর্মরত হবেন। পরে তিনি উপজেলা সিড়িঘাটের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category