• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

Habibulla Sipon / ৭০৯ Time View
Update : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে নিজ ঘরের বাক্সের মধ্যে থেকে ৩০ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে ১৪ টি প্যাকেটে রক্ষিত ৩০ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করে অভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আতাহার গুচ্ছ গ্রামের মৃত আরশাদ মন্ডলের ছেলে সাদিকুল ইসলাম ওরফে গাঁজল(৫৮) এবং তার ছেলে সানাউল হক(৩৫) ।

জেলা ডিএনসির উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসি কার্যালয়ের একটি মাদকবিরোধী অভিযানিক দল অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের বাড়ির একটি বড় স্টীলের বাক্সের মধ্যে থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।এ সময় বাড়ির মালিক বাবা ও ছেলে কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca