• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মিঠাপুকুরের ফকিরহাটে গভীররাতে ছিনতাইকারীর হাতে ভ্যানচালক খুন

Reporter Name / ৫৮৪ Time View
Update : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি,,,

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফকিরহাটের আকিজ কোম্পানী সংলগ্ন এলাকায় আজ দিবাগত রাতে এক ভ্যান চালককে তার ভ্যান ছিনতাই করে হত্যা করে ছিনতাইকারীরা।নিহত ভ্যানচালকের নাম মোঃ মিয়াজন মিয়া। তাঁর বাসা মিঠাপুকুর উপজেলার ৮ নং চেংমারী ইউনিয়নের শুকুরেরহাট সংলগ্ন চেংমারী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়।নিহত মিয়াজন মিয়া গতকাল বিকালে তার ভ্যানগাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। গভীর রাত পযন্ত তিনি তার ভ্যানগাড়ি চালাচ্ছিলেন।
ভাড়া শেষে তিনি বাসায় ফিরছিলেন এমন সময় উপজেলার ফকিরহাট এলাকায় একদল ছিনতাইকারী তার ভ্যান ছিনতাই এর উদ্দেশ্য পথ রোধ করেন। নিহত মিয়াজন মিয়া হয়তো ছিনতাইকারীদের চিনে ফেলেন। তাই ছিনতাইকারীরা মিয়াজন মিয়াকে হত্যা করে হাত পা বেঁধে ফকিরহাটের আকিজ কোম্পানি সংলগ্ন স্থানে ফেলে রাখেন।
আজ সকাল ১১ টার দিক স্থানীয় লোকজন লাশ দেখতে পান।
দুপুরে সিআইডি এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
নিহত মিয়াজন মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর ছোট দুইটি বাচ্ছা আছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া বইছে।
এলাকাবাসী অতিদ্রুত হত্যাকারীদের আটক করে দ্রুত বিচারের আওতায় আনতে বলছেন।
অসহায় পরিবারটিকে এলাকাবাসী, বৃত্তবান ব্যক্তি ও সরকার থেকে আর্থিক সহযোগিতা করলে পরিবারটি একটু স্বচ্ছল ভাবে বসবাস করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca