• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

রহনপুরেই থাকছে রেলবন্দর।। রেলমন্ত্রীর আশ্বাস

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক ঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর আমনুরায় স্থানান্তরের গুঞ্জনের অবসান হতে যাচ্ছে । এ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঝড়ের প্রেক্ষিত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা কমেন্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার রহনপুরে রেলবন্দর স্থাপনে আন্তরিক বলে জানান। তবে তিনি রহনপুর রেলস্টেশনের আশেপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন। এছাড়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমানকে মন্ত্রনালয়ে একটি পত্র দেয়ার পরামর্শ দেন। এদিকে, রেলমন্ত্রীর পরামর্শ মোতাবেক জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এলাকার সাবেক সাংসদ জিয়াউর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে গিয়ে পিএসএর মাধ্যমে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিনতসহ বন্ধ লোকাল ট্রেন চালুর বিষয়ে দুটি পৃথক পত্র প্রদান করেছেন বলে জানা গেছে । উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুনুর রশীদ সম্প্রতি সংসদে আমনুরায় তা স্থানান্তরের দাবি জানালে রেল কতৃপক্ষ এ বিষয়ে নতুনকরে সমীক্ষা শুরু করলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category