• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা

শার্শায় প্রেম করে বিয়ের পর মিথ্যা হয়রানির শিকার এক যুবক

Reporter Name / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

এস এম আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শায় ভালোবাসার পর বিয়ে করা সংসারে প্রতিবন্ধকতা তৈরি করাসহ মিথ্যা হয়রানির শিকার হয়ে বাড়ী ছেড়ে স্ত্রীকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হুসাইন নামের এক যুবক।এঘটনায় পর স্বামীকে বাঁচাতে যশোর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া ইয়াসমিন। এমন
ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বাগআঁচড়া মাঠপাড়া এলাকায়।

সুমাইয়া ইয়াসমিন জানান,তিনি যখন খুব ছোট। তার পিতা তাকে অন্যত্র বিয়ে দেয়।যে বিয়ে তার পছন্দ ছিলো না। সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর
বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের আকরাম আলী মোল্লার ছেলে হুসাইনের সাথে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া ইয়াসমিনের প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। এঘটনা সুমাইয়ার পরিবারে জানাজানি হলে সুমাইয়া পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হয়। এর এক পর্যায়ে সুমাইয়া বাড়ী থেকে পালিয়ে হুসাইনের কাছে চলে আসে এবং তাকে বিয়ে না করলে আত্বহত্যা করবে বলে সাফ জানিয়ে দেয়।এক পর্যায়ে বিয়ের পর তাদের সংসার সুখের হবে ভেবে দুজনার সম্মতিতে তারা গত ১০ই এপ্রিল পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের একমাস পর সুমাইয়ার পরিবারের পক্ষে তার পিতা শহিদুল ও মাতা আনোয়ারা তাদের বিয়ে মেনে নেবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে বাড়ীতে নিয়ে আসে। বাড়ীতে নিয়ে আসার পর সুমাইয়ার পিতা শহিদুল ও মাতা আনোয়ারা তাকে আটকে রেখে জোর করে ডিফোর্সের কাগজে সই নিয়ে নেই।এর ৮ মাস পর সুমাইয়া আবার পালিয়ে চলে আসে হুসাইনের কাছে এবং তারা ২৪শে নভেম্বার ফের বিয়ে করে।কিন্তু এই বিয়েটাকে বরাবরের মত মানতে নারাজ সুমাইয়ার পিতা মাতা। যার কারনে তিনি হুসাইনের বিরুদ্ধে অব্যাহত ভাবে অপহরন মামলার হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সুমাইয়ার। এতে ক্ষ্যান্ত হননি তারা অব্যাহত রেখেছেন বিভিন্ন হুমকি।যার ফলে প্রান ভয়ে হুসাইন ও স্ত্রী সুমাইয়া এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্হিতিতে জীবন শস্কায় থাকা স্বামীকে বাঁচাতে নিরুপায় হয়ে যশোর আমলী আদালতে মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া।

এদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ অব্যাহত হুমকির কারনে চরম উৎকন্ঠায় জীবন যাপন করছে হুসাইনের স্ত্রীসহ তার পরিবার।বিষয়টি উপর মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category