সূত্র ঃনির্বাচন কমিশন।শিবপুর ইউপির স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে শিবপুর ইউনিয়নের একটি স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার।
রবিবার (২৩ জানুয়ারি) উপসচিব নির্বাচন পরিচালনা-২ মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে সারাদেশে চতুর্থ ও পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বন্ধঘোষিত ভোটকেন্দ্রে আগামী ৭ ফেব্রুয়ারি তারিখে পুনঃভোটগ্রহণ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শিবপুর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও চেয়ারম্যান পদে ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩৫৪।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ভোট গ্রহণ করা হয়। এদিন শিবপুর ফজরিয়া মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ভিপি সেকেন্দার আলী আহত হওয়ায় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।