• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নাচোলে আদিবাসী নেত্রী কে লাঞ্চিতের অভিযোগ সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে

Reporter Name / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

নাচোল প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী নেত্রী শ্রীমতি নয়ন তারা কে লাঞ্চিতের অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের বিরুদ্ধে। ঘটানাটি ঘটেছে ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যলয়ের সামনে।
লাঞ্চিতের বিষয়টি তাৎক্ষণিকভাবে আদিবাসী নেত্রী নয়ন তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কে মুঠোফোনে অবহিত করেন।

ভুক্তভোগি সদর ইউপির নাসিরাবাদ গ্রামের আদিবাসী নেত্রী শ্রীমতি নয়ন তারা অভিযোগ করে বলেন,২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যলয়ের সামনে দিয়ে আদিবাসী পরিষদের ভোট দেখার জন্য যাচ্ছিলাম। হঠাৎ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যলয়ের সামনে আমাকে সমাজসেবা কর্মকর্তা আল গালিব বলেন,এই আপনার নাম নয়ন তারা না! হ্যাঁ আমার নাম নয়ন তারা, আমাকে কিছু বলছেন!গালিব আমাকে বলেনন, আপনার সাথে আমার কিছু পারসোনাল কথা আছে রুমে আসেন! আমি গালিব কে বললাম এখানে বলেন,তখন গালিব আমাকে বলেন,নির্বাচনে আমাকে টাকা দিয়েছিলেন?আপনি তো এখন সাধারণ মানুষ।
পরে আমি গালিব কে বলি,আমি সাধারণ মানুষ তাতে আপনার কোন সমস্যা!আর এসব কথা এখন কেন বলছেন? তখন গালিব আমাকে লাঞ্চিত করে বলেন সার্ডাব,ইডিয়েট কোথাকার বলে একাধিকবার মানসিক ভাবে আমাকে জনগনের সামনে অপদস্থ করতে থাকেন।
পরে আমি দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব একেএম গালিভ খান কে মুঠোফোনে লাঞ্চিতের বিষয়টি অবহিত করি।
এ বিষয়ে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি নয়তারা কে বললাম,আপনার নাম নয়নতারা না,আপনার সাথে আমার কথা আছে,তখন নয়নতারা আমাকে বলেন,কি কথা আছে বলেন—-এক পর্যায়ে নয়নতারা আমাকে উল্টো গালিগালাজ করেন।সেখানে আদিবাসী নেতা বিধান শিং ছিলো আপনারা তাঁর সাথে কথা বলতে পারেন।

প্রত্যক্ষ দোষী আদিবাসী নেতা শ্রী বিধান সিং এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আজ আমাদের আদিবাসী একাডেমীর নির্বাচন চলছিল। আমি দেখি যে নয়নতারা ও সমাজসেবা অফিসার আল গালিব তাঁর অফিসের সামনে দুজনে কথাকাটাকাটি করছে। আমি সেখানে গিয়ে নয়ন তারা কে সরিয়ে দিয়ে বলি তোমরা আজ গন্ডগোল করিও না,আমাদের নির্বাচনে সমস্যা হতে পারে। পরে নয়নতারা সেখান থেকে চলে যাই।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক উম্মে কুলসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,একজন সমাজসেবা কর্মকর্তার এমন আচরণ জনগনের সাথে মোটেই কাম্য নয়। অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য গত ২৬শে ডিসেম্বর নাচোল ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা হিসাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় সদর ইউপির সংরক্ষিত ২নং ওয়ার্ডের নারী সদস্যপদে শ্রীমতি নয়নতারার কাছে দশ হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। পরে নয়নতারা সে সময়ে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
প্রধানমন্ত্রী সম্প্রতি জেলা প্রশাসকদের জনগনের সাথে সু সম্পর্ক বজায় রেখে শতভাগ সেবা দেয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category