• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন

বাউফলে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ১৩ হাজার টাকা।

Reporter Name / ৪১৭ Time View
Update : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

বাউফলে  ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ১৩ হাজার টাকা।
২৫ জানুয়ারি   ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম  কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার  মিলঘর বাজার, কাশীপুর  বাজার  ও  হাজীরহাট বাজার এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।
 ‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৩,০০০/-  ( তেরো    হাজার  ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

 সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন,   উপজেলা প্রশাসন,  বাউফল ,এ এসআই নজরুলের   নেতৃত্বে বগা তদন্ত কেন্দ্রের একটি টিম ,সেনেটারী ইন্সপেক্টর মোঃ শাহাবুদ্দিন আহমেদ    ,  ক্যাব,  রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
 জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category