• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন |

Reporter Name / ৩৫৮ Time View
Update : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন |

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনটি ঘটেছে রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরএলাকার গুলবাগ নতুনপাড়ার মহল্লায়। নিহত শামীমা খাতুন সাথী(২৩) দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে। আর অভিযুক্ত স্বামী শাহিন আলী(২৩) জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর এলাকার বাবুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফর হোসেন জানান, জেলা শহরের গুলবাগ নতুনপাড়া এলাকায় সাইফুল ইসলাম মাসুদের ভাড়াটিয়া শাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রবিবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এবং এ ঘটনায় অভিযুক্ত শাহিন আলীকে
আটক করা হয়েছে। ওসি মোজাফর হোসেন আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত সোয়া ১১টার দিকে সাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত কালো রং এর একটি ওড়না উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category