• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জের ২ অন্ধ সন্তান সহ অসহায় সুপচাঁন-রীমার পাশে দাড়ানোর কি কেউ নেই ?

Reporter Name / ৩৮১ Time View
Update : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

শিবগঞ্জের ২ অন্ধ সন্তান সহ অসহায় সুপচাঁন-রীমার পাশে দাড়ানোর কি কেউ নেই ?

হাবিবুল বারি হাবিব, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ :

সুপচাঁন আলী । চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের বড়চক দৌলতপুর এলাকার একজন বাসিন্দা । দরিদ্র, অসহায়, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত কোনটিতেই যেন কমতি নেই তার । দীর্ঘদিন থেকেই হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত কর্মহীন এই ব্যক্তিটির কাঁধেই ছিল পাঁচ সদস্যের পরিবার চালানোর এক গুরুদায়িত্ব । এরই মধ্যে গত পাঁচ বছর আগে তার পাঁচ বছর বয়সী পুত্র সন্তানের দুচোখেই টিউমার ধরা পড়ে । শূন্যহাতে আশেপাশের মানুষের সহযোগীতা নিয়েও সন্তানের চিকিৎসা করাতে না পেরে শেষ সম্বল ভিটেমাটিটুকু বিক্রি করতে হয় তাকে ।

প্রায় তিন লক্ষ টাকা খরচ করে সন্তানের দুই চোখ তুলে ফেললেও কিছুদিন পর মারা যায় তাদের আদরের সন্তান । শেষ সম্বল ও সন্তান উভয়টিই হারিয়ে রাস্তায় বসে যায় পরিবারটি । ভোগু বিশ্বাস নামীয় স্থানীয় এক ব্যক্তি তার আমবাগানে কুঁড়েঘর তুলে বসবাসের সুযোগ দেন অসহায় পরিবারটিকে । অন্যের বাসায় কাজ ও ভিক্ষা করে কোন রকমে চলতে থাকা পরিবারটিকে নিয়তি কিন্তু ছেড়ে যায়নি ।

মেজো সন্তানটির বাম চোখে আবারো ধরা পড়ে টিউমার । চিকিৎসক চোখ তুলে ফেলতে বললে অবুঝ শিশুটি তার পিতামাতার প্রতি আকুতি জানায় তাকে যেন অন্ধ না করা হয় । এক দিকে চিকিৎসকের চোখ তুলে ফেলার পরামর্শ, অন্যদিকে চোখ না তুলতে সন্তানের আকুতি, খরচের বিষয়টিতো আছেই । এমতাবস্থায় মা-বাবার বুক ফাটা কান্না ছাড়া আর কি থাকতে পারে ? কিন্তু এতেই কি শেষ ? আবারো নিয়তির ভয়াল থাবা যেন আঘাত করলো অসহায় সেই পরিবারটির উপর।

ফুটফুটে উজ্জ্বল চেহারার আড়াই বছরের ছোট সন্তানটিরও দু চোখেই ধরা পড়ে ক্যান্সার । দ্রুত চোখ তুলে না ফেললে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকার কথা জানান চিকিৎসকরা । একদিকে পাঁচ বছর আগে দুচোখ তুলে ফেলা বড় সন্তানের মৃত্যু এবং মেজো সন্তানের বাম চোখে টিউমার আবার আদরের ছোট সন্তানের দুচোখেই ক্যান্সার । এমতাবস্থায় ভূমিহীন ও দরিদ্র এই পরিবারের কর্তা বাবা মায়ের অসহায়ত্ব কোন পর্যায়ে যেতে পারে ?

দুচোখ ভরা অশ্রু আর বুক ফাটা কান্না নিয়ে বিভিন্ন জায়গা থেকে সহযোগীতার কিছু অর্থ জোগাড় করে সন্তানের জীবন বাঁচাতে গিয়ে বাধ্য হলো দু চোখ উঠিয়ে ফেলতে । গত ১২ ই জানুয়ারি ২০২২ তারিখ রাজশাহী মেডিকেলে আড়াই বছরের আদরের ফুটফুটে সন্তানটির দু চোখ তুলে ফেলতে হয় ।

হঠাত করে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় দুধের বাচ্চাটির মা বাবার মুখ দেখার স্বাদ । আর কোনদিন সে দেখতে পাবে না মায়ের মায়াবি মুখ, দেখতে পাবে না চকলেট সহ দূর থেকে ডাকতে থাকা বাবার হাত । সমবয়সী বাচ্চাদের দৌড়াদৌড়ি ও হাঁসিমজা করে খেলাধুলার শব্দ কানে এসে মন চাইলেও পারবেনা সে অংশগ্রহন করতে । প্রবল ইচ্ছে থাকলেও দেখতে পাবে না আর পৃথিবীর কোন আলো । এমতাবস্থায় সরকার, স্থানীয় প্রশাসন এবং সকলের সহযোগীতা নিয়ে মেজো সন্তানটির চিকিৎসা নিয়ে ও অন্ধ ছোট শিশুটিকে নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন মো: সুপচাঁন আলী ও তার সহধর্মীনি মোসা: রীমা খাতুন ।

বর্তমানে নিঃস্ব ও অসহায় এই পরিবারটি তাকিয়ে আছে সরকার ও জনপ্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগীতার আশায় । এদিকে ভূমিহীন হিসেবে সরকারি ঘরের জন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য সহ সরকারি দপ্তরে কয়েক দফায় দরখাস্ত দিয়েও আশার মুখ দেখেনি পরাবিরটি । সরকারি একটি বাড়ি সহ সার্বিক সহযোগীতার জন্য বর্তমান সরকারের স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ এবং দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ সকলের নিকট আকুল আবেদন জানিয়েছেন অসহায় পরিবারটি । সেই সাথে তার এলাকাবাসী পরিবারটির সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান । এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: জুম্মন আলী বলেন, মো: সুপচাঁন আলী আসলেই একজন অসহায় ব্যক্তি, তার ৩ সন্তানের প্রথম সন্তান অন্ধ হয়ে মারা গেছে, দ্বিতীয় সন্তানের চোখে টিউমার, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা, আবার ছোট সন্তাটিরও দু’চোখ তুলে ফেলা হয়েছে । সে নিজেও হাঁপানি রোগী হওয়ায় কোন কর্ম করতে পারছেনা । অপরদিকে আমি যাচাই করে দেখেছি, সে একজন ভূমিহীন ব্যক্তি । পৌরসভায় সরকারি বাড়ির বরাদ্দ না আসায় আমি বাড়ির ব্যবস্থা করতে পারিনি, তবে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই ভূমিহীন অসহায় পরিবারটিকে একটি সরকারি বাড়ির ব্যবস্থা করে দেয়ার জন্য । আমরা পৌরসভা থেকে যতটুকু সম্ভব সহযোগীতা করতে চেষ্টা করেছি, কিন্তু সেটুকু তার অসহায়ত্বের তুলনায় অপ্রতুল । এসময় স্থানীয় এবং দেশ-বিদেশে অবস্থান কারী সকলের প্রতি পরিবারটিকে সাধ্যমত সহযোগীতা করতেও আহ্বান জানিয়েছেন কাউন্সিলর মো: জুম্মন আলী ।

এজন্য নিম্নে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ ও বিকাশ নাম্বারে আপনারা সহযোগীতা পাঠাতে পারেন । যোগাযোগ ও বিকাশ (পার্সোনাল) নাম্বার : ০১৭৭০৭৮৩৬৪৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca