• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নির্মিত হলো অপরাধ মূলক নাটক “ভালোবাসার ফাঁদ”

Reporter Name / ৩৪১ Time View
Update : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

মামুন খাঁন রাঁহি:-আমাদের সমাজে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা সরল মনের মানুষদের ভালোবাসার প্রলোভনে ফাসিয়ে নিজের উদ্দেশ্য হাসিলে সর্বদাই ন্যস্ত থাকে। আর তাদের এই পাতানো ফাঁদে পা দিয়ে অনেক তরুনী আজ সর্ব শান্ত। তেমনি এক গল্প নিয়ে গত ২৭শে নভেম্বর চট্টগ্রমের এক মনোরম লোকেশনে শুটিং হয়ে গেলো ক্রাইম সিন “ভালোবাসার ফাদ”। আশরাফুল করিম সৌরভ এর লিখা গল্প ও নির্দেশনায় ক্রাইম সিনের মুল চরিত্রে আভিনয় করেছেন অভিনেতা মোশারফ ভূইয়া পলাশ ও জুয়েনা আফসানা। এতে আরো আভিনয় করেছেন নাছরিন হিরা, নিরব খাঁন, বিজয় চক্রবর্তী,পারভেজ চৌধুরী, রাহাত খাঁন,রৌশন এবং আশরাফুল করিম সৌরভ। সঞ্চালনায় দায়িত্তে রয়েছেন শ্রেয়সী স্রোতস্বিনী।ক্যামেরায় মোঃরাসেল এবং সার্বিক সহযোগিতায় মামুন খাঁন রাহি। আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌর্থ প্রযোজনায় নির্মিত ক্রাইম সিনটি শিঘ্রই রাহা আরাফ টিভিতে প্রচারিত হবে। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ ও এর প্রতিকারে বিনোদনের মাধ্যমে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষেই মুলত এটি নির্মান করা হয়েছে। আগামীতে বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে ধারাবাহিক ভাবে ক্রাইম সিনের বিভিন্ন পর্ব প্রচারের কথা জানিয়েছনে টিম রাহা আরাফ টিভি। ক্রাইম সিনে বিভিন্ন পর্বগুলো নিঃসন্দেহে বিনোদনের পাশাপাশি জনমনে সচেতনতা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca