• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

রহনপুর পৌর মেয়র মতির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিজস্ব

Reporter Name / ৫২৭ Time View
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রতিবেদক, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, কাউন্সিলর ও কর্মচারীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সোমবার বিকেলে রহনপুর পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।উল্লেখ্য, উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার মৃত আনােয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ এনে গত বছর চাঁপাইনবাবগঞ্জ আদালত মামলা দায়ের করে। আজ সোমবার সকালে আদালতে জামিন আবেদন করলে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর আমলী আদালতের বিচারক হুমায়ন কবির রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, কাউন্সিলর শফিকুল ইসলাম, সাদিক আলীসহ ২৬ জনের জামিন আবেদন করলেন জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca