• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

 

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশু হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, উপজেলা প্রকৌশলী ইমরান হোসেন, সাবেক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ প্রমূখ। আলোচনা সভা শেষে তিন ক্যাটাগোরীতে ৯জন ও বিশেষ ক্যাটাগোরীতে ১জনকে পুরুস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category